আনন্দপুর অগ্নিকাণ্ডে পূর্ব মেদিনীপুরের ১৩ জন নিখোঁজ! জেলা প্রশাসনের তৎপরতা, ঘটনাস্থলে পাঠানো হল আধিকারিকরা
এডমিন

ছবি: সংগৃহীত
পূর্ব মেদিনীপুর: প্রজাতন্ত্র দিবসের সকালেই ভয়াবহ আতঙ্ক! আনন্দপুরের মর্মান্তিক অগ্নিকাণ্ডে পূর্ব মেদিনীপুর জেলার মোট ১৩ জন এখনও নিখোঁজ, এমনই জানালেন জেলাশাসক ইউনুস ঋষিণ ইসমাইল। ঘটনায় গোটা জেলাজুড়ে উদ্বেগের আবহ।
প্রশাসন সূত্রে খবর, আগুন লাগার ঘটনার পর থেকেই নিখোঁজদের খোঁজে তৎপর জেলা প্রশাসন। দিনভর নিখোঁজদের বাড়ি বাড়ি গিয়ে শোকস্তব্ধ পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রশাসনিক আধিকারিকরা। ব্লক স্তর থেকে শুরু করে মহকুমা প্রশাসন—সবাইকে মাঠে নামানো হয়েছে।
জেলা প্রশাসনের প্রাথমিক তালিকা অনুযায়ী—
পাঁশকুড়া ব্লক: শ্রীকৃষ্ণ মাইতি, বাপন মাঝি, সমরেশ পথিকর, তপন দোলুই
ময়না ব্লক: বুদ্ধদেব জানা, সৌমিত্র মণ্ডল
তমলুক ব্লক: দেবাদিত্য দিন্দা, বিমল মাইতি, গোবিন্দ মণ্ডল, রামপদ মণ্ডল, ক্ষুদিরাম দিন্দা, শশাঙ্ক জানা
নন্দকুমার: গড়গোদা এলাকার বাসিন্দা সন্দীপ মাইতি
সব মিলিয়ে ১৩ জনের এখনও কোনও খোঁজ নেই।
জেলাশাসক ইউনুস ঋষিণ ইসমাইল স্পষ্ট জানান,
“আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনায় পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লক মিলিয়ে প্রায় ১৩ জন নিখোঁজ। প্রতিটি নিখোঁজ পরিবারের পাশে প্রশাসন রয়েছে। ব্লকের বিডিও এবং মহকুমা শাসকরা সরাসরি পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন। ঘটনাস্থলে জেলা থেকে তিনজন আধিকারিক পাঠানো হয়েছে। স্থানীয় পুলিশ ও প্রশাসনের সঙ্গেও সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।”
ঘটনার জেরে এখনও উদ্বেগ কাটেনি। নিখোঁজদের খোঁজে চলছে জোরদার তল্লাশি। প্রশ্ন উঠছে—কীভাবে ঘটল এই ভয়াবহ অগ্নিকাণ্ড? আদৌ কি সকলের খোঁজ মিলবে?
খবরটি শেয়ার করুন:
এডমিন
সিনিয়র রিপোর্টার
আজকের এক্স-এর সিনিয়র রিপোর্টার। রাজনীতি, নির্বাচন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ব্রেকিং নিউজ এবং বিশ্লেষণধর্মী প্রতিবেদন তৈরিতে দক্ষ।
মন্তব্য (0)
মন্তব্য লোড হচ্ছে...



