
ছবি: সংগৃহীত
মুর্শিদাবাদ:- মুর্শিদাবাদের সামসেরগঞ্জের বাসুদেবপুর এলাকায় এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা বাসুদেবপুর সিনেমা হলের পিছনের মাঠে দেহটি পড়ে থাকতে দেখেন।
পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম ফারহাত শেখ (২৭)। তাঁর বাড়ি পূর্ব দেবীদাসপুর গ্রামে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সামসেরগঞ্জ থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। এটি খুন না অন্য কোনও কারণে মৃত্যু—তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে ময়নাতদন্ত সম্পুর্ন হবে মৃতদেহর
খবরটি শেয়ার করুন:
এডমিন
সিনিয়র রিপোর্টার
আজকের এক্স-এর সিনিয়র রিপোর্টার। রাজনীতি, নির্বাচন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ব্রেকিং নিউজ এবং বিশ্লেষণধর্মী প্রতিবেদন তৈরিতে দক্ষ।
মন্তব্য (0)
মন্তব্য লোড হচ্ছে...


