বাংলার বাড়ি ফেজ–২ চালু ২৮ জানুয়ারি, ভার্চুয়াল সভা থেকে উপভোক্তাদের টাকা পাঠাবেন মমতা
এডমিন
ছবি: সংগৃহীত
কলকাতা: রাজ্যের গৃহহীন মানুষদের জন্য বড় সুখবর। আগামী ইংরেজি ২৮ জানুয়ারি, বুধবার ‘বাংলার বাড়ি ফেজ–২’ প্রকল্পের অধীনে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পাঠাতে চলেছে রাজ্য সরকার।
এই উপলক্ষে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল সভার মাধ্যমে রাজ্যজুড়ে নির্বাচিত উপভোক্তাদের উদ্দেশে বক্তব্য রাখবেন এবং আনুষ্ঠানিকভাবে প্রথম কিস্তির টাকা প্রদান প্রক্রিয়ার সূচনা করবেন।
নবান্ন সূত্রে খবর, বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে রাজ্যের বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক উপভোক্তাকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। যাচাই-বাছাই সম্পূর্ণ হওয়া উপভোক্তাদের অ্যাকাউন্টেই সরাসরি এই টাকা পাঠানো হবে—যাতে কোনও মধ্যস্বত্বভোগীর সুযোগ না থাকে।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, যাঁদের নাম বাংলার বাড়ি প্রকল্পের তালিকায় রয়েছে, তাঁদের নির্দিষ্ট স্থানে উপস্থিত থেকে ভার্চুয়াল সভায় অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গোটা অনুষ্ঠান ঘিরে প্রশাসনিক স্তরে তৎপরতা তুঙ্গে।
উল্লেখ্য, বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রান্তিক ও আর্থিকভাবে দুর্বল পরিবারগুলিকে পাকাপোক্ত বাড়ি দেওয়াই রাজ্য সরকারের মূল লক্ষ্য। ফেজ–২-এর প্রথম কিস্তি মিটতেই বাড়ি নির্মাণের কাজ আরও গতি পাবে বলেই মনে করছে প্রশাসনিক মহল।
খবরটি শেয়ার করুন:
এডমিন
সিনিয়র রিপোর্টার
আজকের এক্স-এর সিনিয়র রিপোর্টার। রাজনীতি, নির্বাচন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ব্রেকিং নিউজ এবং বিশ্লেষণধর্মী প্রতিবেদন তৈরিতে দক্ষ।
মন্তব্য (0)
মন্তব্য লোড হচ্ছে...



