বেলডাঙায় অশান্তি ও NH-12 অবরোধে উস্কানি: আদালতের নির্দেশে ২৭ জানুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতে শওকত
এডমিন
ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিনিধি | বহরমপুর:
বেলডাঙায় সাম্প্রতিক হিংসা ও ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধের ঘটনায় বড় সাফল্য পেল মুর্শিদাবাদ জেলা পুলিশ। উস্কানিমূলক সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে জনতাকে উত্তেজিত করার অভিযোগে ধৃত শওকত আলি আলবেণীকে আদালতে পেশ করা হলে ২৭ জানুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের বাড়ি বেলডাঙা থানার জালালপুর এলাকায়। অভিযোগ, গত ১৫ জানুয়ারি ২০২৬ শওকত নিজের ফেসবুক প্রোফাইল থেকে একটি অত্যন্ত আপত্তিকর ও প্ররোচনামূলক পোস্ট করে, যেখানে আইন নিজের হাতে তুলে নেওয়ার আহ্বান জানানো হয়েছিল।
তদন্তকারীদের দাবি, ওই পোস্টটি ভাইরাল হওয়ার পরই বেলডাঙা ও সংলগ্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং বিপুল সংখ্যক মানুষ রাস্তায় নেমে NH-12 দীর্ঘক্ষণ অবরোধ করে। বিভিন্ন জায়গায় ভাঙচুর ও অশান্তির ঘটনায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে।
ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক ছিল। সাইবার ক্রাইম শাখা ডিজিটাল ট্র্যাকিং ও গোপন সূত্রের সাহায্যে তার অবস্থান চিহ্নিত করে। পরে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানিয়েছে, ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে ঘটনার নেপথ্যে আর কেউ যুক্ত রয়েছে কি না, কোনও বৃহত্তর ষড়যন্ত্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে।
খবরটি শেয়ার করুন:
এডমিন
সিনিয়র রিপোর্টার
আজকের এক্স-এর সিনিয়র রিপোর্টার। রাজনীতি, নির্বাচন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ব্রেকিং নিউজ এবং বিশ্লেষণধর্মী প্রতিবেদন তৈরিতে দক্ষ।
মন্তব্য (0)
মন্তব্য লোড হচ্ছে...



