জলঙ্গীতে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বের করে দাদাগিরি! তৃণমূল নেতাকে গ্রেফতার করল পুলিশ
এডমিন

ছবি: সংগৃহীত
মুর্শিদাবাদ:
মঙ্গলবার দুপুরে মুর্শিদাবাদের জলঙ্গীতে চাঞ্চল্যকর ঘটনা। দু’পক্ষের বিবাদ ঘিরে প্রকাশ্য রাস্তায় আগ্নেয়াস্ত্র প্রদর্শনের অভিযোগ উঠল এক স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা।
জলঙ্গী থানার অন্তর্গত ফরিদপুর ভিটিপাড়া মাদ্রাসা মোড় এলাকায় দুপুরের দিকে ওই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের দাবি, সিরাজুল শেখ নামে এক ব্যক্তি রাস্তার মধ্যেই আগ্নেয়াস্ত্র বের করে ভয় দেখাতে শুরু করেন। অভিযোগ, স্থানীয় এক কোয়াক ডাক্তার বাবর আলীর সঙ্গে তাঁর তীব্র বাকবিতণ্ডা হয়। কথাকাটাকাটি ক্রমেই মারমুখী হয়ে ওঠে।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, উত্তেজনার চরম মুহূর্তে আচমকাই আগ্নেয়াস্ত্র বের করে হুমকি দিতে থাকেন সিরাজুল। সেই সময় তাঁকে আটকাতে গেলে তাহাজুল শেখ নামে আরও এক ব্যক্তি তাঁর রোষের মুখে পড়েন বলে অভিযোগ।
প্রকাশ্যে এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাজনৈতিক মহলেও বিষয়টি নিয়ে অস্বস্তি তৈরি হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত সিরাজুল শেখকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করে।
ঘটনার তদন্ত শুরু করেছে জলঙ্গী থানার পুলিশ। এই ঘটনার পেছনে ঠিক কী কারণ এবং আগ্নেয়াস্ত্রটি বৈধ কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
খবরটি শেয়ার করুন:
এডমিন
সিনিয়র রিপোর্টার
আজকের এক্স-এর সিনিয়র রিপোর্টার। রাজনীতি, নির্বাচন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ব্রেকিং নিউজ এবং বিশ্লেষণধর্মী প্রতিবেদন তৈরিতে দক্ষ।
মন্তব্য (0)
মন্তব্য লোড হচ্ছে...



