উত্তর দিনাজপুরে অস্ত্র উদ্ধারে চাঞ্চল্য! আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ সহ গ্রেফতার মহিলা
এডমিন

ছবি: সংগৃহীত
উত্তর দিনাজপুর : উত্তর দিনাজপুরে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। করণদিঘি থানার অন্তর্গত রাসাখোর-দিঘলগাঁও এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। সেই অভিযানে এক মহিলার বাড়ি থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম মাফুজা খাতুন। বেতনা দিঘলগাঁও এলাকায় তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ কার্তুজ উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গেই ওই মহিলাকে গ্রেফতার করে করণদিঘি থানার পুলিশ।
কী উদ্দেশ্যে বাড়িতে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ মজুত রাখা হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনার পিছনে অন্য কোনও চক্র জড়িত কি না, তা নিয়েও তদন্ত শুরু হয়েছে।
ধৃত মহিলাকে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে করণদিঘি থানার পুলিশ।
খবরটি শেয়ার করুন:
এডমিন
সিনিয়র রিপোর্টার
আজকের এক্স-এর সিনিয়র রিপোর্টার। রাজনীতি, নির্বাচন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ব্রেকিং নিউজ এবং বিশ্লেষণধর্মী প্রতিবেদন তৈরিতে দক্ষ।
মন্তব্য (0)
মন্তব্য লোড হচ্ছে...



