কুমারগঞ্জে এসআইআর শুনানি চলাকালীন উত্তেজনা, মাইক্রো অবজারভার আক্রান্ত
এডমিন
ছবি: সংগৃহীত
ওয়েবডেস্ক ,আজকেরএক্স,দক্ষিণ দিনাজপুর : দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে এসআইআর সংক্রান্ত শুনানি চলাকালীন উত্তেজনার ঘটনা। কুমারগঞ্জ ব্লক অফিসে জাকিরপুর অঞ্চলের শুনানি চলার সময় আক্রান্ত হন এক মাইক্রো অবজারভার। আক্রান্ত আধিকারিকের নাম দিব্যেন্দু গড়াই। তিনি বালুরঘাটের এলআইসি অফিসে ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কর্মরত।
সূত্রের খবর, জাকিরপুর এলাকার ২২, ২৩ ও ২৫ নম্বর বুথের মোট ১৭১ জন ভোটারের শুনানি চলছিল। সেই সময় কিছু নাম সংক্রান্ত বিষয় নিয়ে আপত্তি ওঠে। এই বিষয়কে কেন্দ্র করেই ব্লক অফিস চত্বরে উত্তেজনা ছড়ায় বলে জানা গেছে।
অভিযোগ, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ক্ষুব্ধ জনতার একাংশ মাইক্রো অবজারভারের উপর চড়াও হন। তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় দিলীপ লাকরা নামে আরও এক আধিকারিক আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় প্রশাসনের একাধিক আধিকারিক উপস্থিত ছিলেন। পরে খবর পেয়ে কুমারগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বর্তমানে আক্রান্ত মাইক্রো অবজারভার বিডিও-র তত্ত্বাবধানে রয়েছেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রশাসনিক মহলে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
খবরটি শেয়ার করুন:
এডমিন
সিনিয়র রিপোর্টার
আজকের এক্স-এর সিনিয়র রিপোর্টার। রাজনীতি, নির্বাচন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ব্রেকিং নিউজ এবং বিশ্লেষণধর্মী প্রতিবেদন তৈরিতে দক্ষ।
মন্তব্য (0)
মন্তব্য লোড হচ্ছে...



