মুর্শিদাবাদে চাঞ্চল্য! ভাড়া বাড়ি থেকে একই পরিবারের ৪ জনের দেহ উদ্ধার—স্ত্রী ও দুই কন্যার গলা কাটা, স্বামী ঝুলন্ত
এডমিন

ছবি: সংগৃহীত
খুনের পর আত্মহত্যা? নাকি এর নেপথ্যে অন্য কোনও ভয়ঙ্কর কারণ?
ভগবানগোলা, মুর্শিদাবাদ : মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানার অন্তর্গত নিমতলা কুঠি বাড়ি বাগান এলাকায় এক ভয়াবহ পারিবারিক মৃত্যুকে ঘিরে চরম আতঙ্ক ছড়িয়েছে। একটি বিল্ডিংয়ের ভেতর থেকে একই পরিবারের চারজনের মৃতদেহ উদ্ধারে স্তম্ভিত গোটা এলাকা।

বুধবার সকালে বাড়ির ভেতর থেকে মানিক বেপারী (৪০)-র স্ত্রী ও দুই নাবালিকা কন্যার গলাকাটা রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। একই সময়ে বাড়ির আরেকটি ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় স্বামী মানিক বেপারীর দেহ।
পুলিশ সূত্রে খবর, প্রায় ১০ মাস ধরে ওই বাড়িতে ভাড়া থাকতেন মানিক বেপারী, স্ত্রী ও দুই কন্যাকে নিয়ে। মৃত মানিক বেপারীর ভগবানগোলার স্বপনগড় মোড়ে একটি ফলের দোকান ছিল, যদিও তাঁর স্থায়ী বাড়ি নদীয়া জেলায় বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
এই নৃশংস ঘটনায় গোটা এলাকাজুড়ে নেমে এসেছে শোক, আতঙ্ক ও রহস্যের ছায়া।
খুনের পর আত্মহত্যা? নাকি এর নেপথ্যে অন্য কোনও ভয়ঙ্কর কারণ?
সব দিক খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ভগবানগোলা থানার পুলিশ। দেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক পুলিশি তৎপরতা, তদন্তের দিকে তাকিয়ে গোটা জেলা।
খবরটি শেয়ার করুন:
এডমিন
সিনিয়র রিপোর্টার
আজকের এক্স-এর সিনিয়র রিপোর্টার। রাজনীতি, নির্বাচন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ব্রেকিং নিউজ এবং বিশ্লেষণধর্মী প্রতিবেদন তৈরিতে দক্ষ।
মন্তব্য (0)
মন্তব্য লোড হচ্ছে...



