
ছবি: সংগৃহীত
মুর্শিদাবাদ:আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের লালগোলা থানার আটরশিয়া গ্রামে।ধৃতের নাম আখতারুল ইসলাম(১৭) ও মিজারুল হক(২২)।বাড়ি লালগোলা থানার আটরসিয়া গ্রাম।জানা যায়,গোপন খবরের ভিত্তিতে লালগোলা থানার পুলিস গতকাল রাতে লালগোলা থানার আটরসিয়া গ্রামে আখতারুল ইসলামের বাড়িতে অভিযান চালায় এবং অভিযান চালিয়ে বাড়ি থেকে একটি লোহার তৈরি দেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।এরপাশাপাশি দুইজনকে গ্রেপ্তার করে।ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনের ধারায় মামলা রুজু করা হয়। আজ মঙ্গলবার ধৃতদের সাতদিনের পুলিস হেফাজতের আবেদন জানিয়ে লালগোলা থানা থেকে লালবাগ মহকুমা আদালতে পাঠানো হয়।ধৃত আসামীরা এই অস্ত্র কোথা থেকে পেল এবং কেন তারা আগ্নেয়াস্ত্র বাড়িতে রেখেছিল;সেই বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য তদন্ত শুরু করেছে লালগোলা থানার পুলিস।
খবরটি শেয়ার করুন:
এডমিন
সিনিয়র রিপোর্টার
আজকের এক্স-এর সিনিয়র রিপোর্টার। রাজনীতি, নির্বাচন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ব্রেকিং নিউজ এবং বিশ্লেষণধর্মী প্রতিবেদন তৈরিতে দক্ষ।
মন্তব্য (0)
মন্তব্য লোড হচ্ছে...



