রাস্তা নির্মাণে আপত্তি, প্রতিবাদী মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ পটাশপুরে
এডমিন

ছবি: সংগৃহীত
পটাসপুর: পাড়ায় সমাধান প্রকল্পে রাস্তা নির্মাণ ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের পটাশপুর এলাকায়। অপরিকল্পিতভাবে রাস্তা তৈরির প্রতিবাদ করায় এক মহিলাকে হাত-পা বেঁধে বিবস্ত্র করে মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত ১৭ ফেব্রুয়ারি।
স্থানীয় সূত্রে খবর, পাড়ায় সমাধান প্রকল্পের আওতায় একটি ২৫ মিটার দীর্ঘ ঢালাই রাস্তা নির্মাণের পরিকল্পনা ছিল। অভিযোগ, পূর্বের ঢালাই রাস্তার সংযোগ না রেখে উল্টো দিক থেকে নতুন রাস্তা তৈরির উদ্যোগ নেন কয়েকজন প্রতিবেশী। ওই মহিলা দাবি করেন, পুরনো রাস্তার সঙ্গে সংযোগ রেখে নতুন রাস্তা নির্মাণ করা হোক। পাশাপাশি এজমালি জমির উপর দিয়ে রাস্তা তৈরি নিয়েও আপত্তি তোলেন তিনি।
অভিযোগ, এই প্রতিবাদের জেরেই মহিলার উপর চড়াও হন তাঁর জেঠতুতো ও খুড়তুতো শ্বশুর-শাশুড়ি সহ কয়েকজন প্রতিবেশী। মহিলার হাত-পা বেঁধে নাবালিকা মেয়ের সামনে তাঁকে বিবস্ত্র করে মারধর করা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, হাত-পা বাঁধা অবস্থাতেই তাঁকে ফেলে রেখে অভিযুক্তরা রাস্তার ঢালাইয়ের কাজ শেষ করে বলে দাবি পরিবারের।
ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও অভিযুক্তদের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।
খবরটি শেয়ার করুন:
এডমিন
সিনিয়র রিপোর্টার
আজকের এক্স-এর সিনিয়র রিপোর্টার। রাজনীতি, নির্বাচন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ব্রেকিং নিউজ এবং বিশ্লেষণধর্মী প্রতিবেদন তৈরিতে দক্ষ।
মন্তব্য (0)
মন্তব্য লোড হচ্ছে...


