মুর্শিদাবাদে পুলিশি অভিযান, বিপুল দেশি মদ-সহ গ্রেফতার ১
এডমিন

ছবি: সংগৃহীত
মুর্শিদাবাদ: গোপন সূত্রে খবর পেয়ে গভীর রাতে বিশেষ অভিযান চালাল পুলিশ। উদ্ধার হল বিপুল পরিমাণ দেশি মদ। গ্রেফতার করা হল এক ব্যক্তিকে। ঘটনাটি সাগরদিঘীর কাবিলপুর এলাকার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে কাবিলপুরের মথুরাপুর এলাকায় অভিযান চালায় সাগরদিঘী থানার পুলিশ। অভিযানে জগদীশ মন্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তাঁর বাড়ি থেকে প্রায় সাড়ে ৬৪ লিটার দেশি মদ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তদন্তে প্রাথমিকভাবে পুলিশের অনুমান, দীর্ঘদিন ধরেই ওই ব্যক্তি অবৈধ মদ ব্যবসার সঙ্গে যুক্ত ছিল। উদ্ধার হওয়া মদের উৎস কী, কোথায় সরবরাহ করা হত এবং এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত কি না—তা খতিয়ে দেখা হচ্ছে।
ধৃতকে সোমবার জঙ্গিপুর মহকুমা আদালতএ তোলা হয়েছে। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
খবরটি শেয়ার করুন:
এডমিন
সিনিয়র রিপোর্টার
আজকের এক্স-এর সিনিয়র রিপোর্টার। রাজনীতি, নির্বাচন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ব্রেকিং নিউজ এবং বিশ্লেষণধর্মী প্রতিবেদন তৈরিতে দক্ষ।
মন্তব্য (0)
মন্তব্য লোড হচ্ছে...


