সামশেরগঞ্জে গুলি করে খুন হোটেল ব্যবসায়ী যুবক
এডমিন

ছবি: সংগৃহীত
সামসেরগঞ্জ,মুর্শিদাবাদ : রাতের অন্ধকারে কার্যত রণক্ষেত্র সামশেরগঞ্জ! গভীর রাতে সামশেরগঞ্জের নতুন ডাকবাংলা সংলগ্ন নূর মোহাম্মদ কলেজের পাশের জাতীয় সড়কের ধারে প্রকাশ্যে গুলি করে খুন করা হল এক হোটেল ব্যবসায়ী যুবককে। পরপর গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় তার শরীর। মুহূর্তের মধ্যেই এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।আগে।। বিড়ি'র পাতার ব্যবসার সঙ্গে যুক্ত থাকলেও, সম্প্রতি নূর মোহাম্মদ কলেজ সংলগ্ন এলাকায় একটি হোটেল খুলেছিলেন তিনি।প্রত্যক্ষদর্শীদের দাবি, বুধবার রাতে নিজের হোটেলে বসে ছিলেন রাহুল বিশ্বাস। সেই সময় আচমকাই অজ্ঞাত পরিচয় এক বা একাধিক দুষ্কৃতী হোটেলে ঢুকে পড়ে এবং কোনও কথাবার্তা ছাড়াই পরপর কয়েক রাউন্ড গুলি চালায় তাকে লক্ষ্য করে। গুলিতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন রাহুল।গুলির শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে। আতঙ্কে ছুটোছুটি শুরু হয়ে যায়। সুযোগ বুঝে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা।স্থানীয়দের তৎপরতায় গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে একটি স্থানীয় নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তড়িঘড়ি জঙ্গিপুর মহকুমা হাসপাতালে রেফার করা হয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হাসপাতালে পৌঁছনোর আগেই রাস্তায় মৃত্যু হয় রাহুল বিশ্বাসের। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন ফরাক্কার SDPO সহ সামশেরগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। এলাকা ঘিরে ফেলা হয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। খুনের নেপথ্যে ব্যবসায়িক শত্রুতা না কি অন্য কোনও পুরনো বিবাদ, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ বিভিন্ন দিক থেকে তদন্ত শুরু করেছে।পাশাপাশি দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। প্রকাশ্যে গুলি করে খুনে সামশেরগঞ্জ জুড়ে চরম উত্তেজনা।এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
খবরটি শেয়ার করুন:
এডমিন
সিনিয়র রিপোর্টার
আজকের এক্স-এর সিনিয়র রিপোর্টার। রাজনীতি, নির্বাচন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ব্রেকিং নিউজ এবং বিশ্লেষণধর্মী প্রতিবেদন তৈরিতে দক্ষ।
মন্তব্য (0)
মন্তব্য লোড হচ্ছে...



