হাজার কোটির ঋণ জালিয়াতির মামলায় আলিপুরে ভোররাতে CBI হানা
এডমিন

ছবি: সংগৃহীত
কলকাতা:
ফের শহরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানা! বৃহস্পতিবার ভোররাতে দক্ষিণ কলকাতার আলিপুরে অভিযান শুরু করল সিবিআই। অভিযোগ—রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে প্রায় ১,০০০ কোটি টাকার ঋণ তুলে নয়ছয়।
সূত্রের খবর, এক প্রভাবশালী ব্যবসায়ীর একাধিক ঠিকানায় একযোগে ঢুকে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। নিউ রোডে প্রথম হানা দিলেও অভিযুক্তকে না পেয়ে পরে আলিপুর অ্যাভিনিউয়ের আরও একটি বাড়িতে অভিযান জোরদার করা হয়। একই সঙ্গে শহরের বিভিন্ন প্রান্তেও চলছে সমান্তরাল তল্লাশি।
২০১৪ থেকে ২০২০—টানা ছ’বছর ধরে ধাপে ধাপে বিপুল অঙ্কের ব্যাঙ্ক ঋণ নেওয়া হয়। প্রথম পর্যায়ে প্রায় ৭৩০ কোটি, পরে আরও ২৬০ কোটি টাকা তোলা হয়েছে বলে অভিযোগ। তদন্তকারীদের দাবি, জাল নথি ও ভুয়ো তথ্য দেখিয়েই এই অর্থ আত্মসাৎ।
ষড়যন্ত্র ও দুর্নীতির একাধিক ধারায় মামলা রুজু। আগেই ইডি-সহ বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা তদন্তে নেমেছিল। দীর্ঘ আইনি লড়াইয়ের পর কলকাতা হাইকোর্টের নির্দেশে এবার সরাসরি সিবিআই তদন্ত শুরু। ও অফিস থেকে গুরুত্বপূর্ণ কাগজপত্র, নথি এবং ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করা হচ্ছে। তদন্তকারীদের মতে, এই আর্থিক কেলেঙ্কারি দেশের ব্যাঙ্কিং ব্যবস্থার উপর বড়সড় আঘাত।
এই মুহূর্তে পরিস্থিতি:
CBI অভিযান চলছে, শহরজুড়ে চরম চাঞ্চল্য। আরও বড় নাম উঠে আসতে পারে বলেই ইঙ্গিত।
খবরটি শেয়ার করুন:
এডমিন
সিনিয়র রিপোর্টার
আজকের এক্স-এর সিনিয়র রিপোর্টার। রাজনীতি, নির্বাচন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ব্রেকিং নিউজ এবং বিশ্লেষণধর্মী প্রতিবেদন তৈরিতে দক্ষ।
মন্তব্য (0)
মন্তব্য লোড হচ্ছে...



