ফের প্রকাশ্যে তৃণমূলে গোষ্ঠী বিস্ফোরণ—সভাপতির বিরুদ্ধে তীব্র আক্রমণ!
এডমিন

ছবি: সংগৃহীত
জঙ্গিপুর,মুর্শিদাবাদ : জঙ্গিপুর সাংগঠনিক জেলায় তৃণমূল কংগ্রেসের অন্দরে ফের প্রকাশ্যে ফাটল। জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক নূরে মেহবুব আলম সরাসরি বিস্ফোরক মন্তব্যে বিদ্ধ করলেন জেলা সভাপতি তথা সাংসদ খলিলুর রহমানকে। তাঁর অভিযোগ—দলের স্বার্থ নয়, নিজের ব্যবসা বাঁচাতেই রাজনীতি করছেন খলিলুর রহমান।

নূরে মেহবুব আলমের দাবি , জেলা সভাপতি হয়েও খলিলুর রহমান জেলা কমিটির সঙ্গে কোনও আলোচনা করেন না, একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেন। তৃণমূলকে শক্তিশালী করার বদলে তিনি নাকি ইচ্ছাকৃতভাবে গোষ্ঠী কোন্দল উসকে রাখছেন—জঙ্গিপুর সাংগঠনিক জেলার প্রতিটি বিধানসভা কেন্দ্রেই বিভাজন তৈরি করা হচ্ছে।
আরও তীব্র অভিযোগ, “তিনি তৃণমূলের ভালো করার জন্য তৃণমূল করেন না। ব্যক্তিগত স্বার্থে দলকে ব্যবহার করছেন।” এই নেতৃত্ব চলতে থাকলে আসন্ন বিধানসভা নির্বাচনে দলের ভারি ক্ষতি হবে বলেও সতর্কবার্তা দেন নূরে মেহবুব আলম।যদিও এই মন্তব্য প্রসঙ্গে খলিলুর রহমানের সঙ্গে ফোনে একাধিকবার যোগযোগ করলেও তার কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সব মিলিয়ে, জঙ্গিপুরে তৃণমূলের অন্দরের এই প্রকাশ্য সংঘাত নতুন করে রাজনৈতিক উত্তাপ বাড়াল। এখন প্রশ্ন—দলীয় নেতৃত্ব কি এই গোষ্ঠী কোন্দলে লাগাম টানবে, নাকি আরও চওড়া হবে ফাটল?
খবরটি শেয়ার করুন:
এডমিন
সিনিয়র রিপোর্টার
আজকের এক্স-এর সিনিয়র রিপোর্টার। রাজনীতি, নির্বাচন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ব্রেকিং নিউজ এবং বিশ্লেষণধর্মী প্রতিবেদন তৈরিতে দক্ষ।
মন্তব্য (0)
মন্তব্য লোড হচ্ছে...



